ঢাকা | বঙ্গাব্দ

ফেনসিডিল ও নগদ অর্থসহ তালিকাভুক্ত জুলাই যোদ্ধা সেলিম রেজা গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 12, 2025 ইং
আটক জুলাই যোদ্ধা মো. সেলিম রেজা ছবির ক্যাপশন: আটক জুলাই যোদ্ধা মো. সেলিম রেজা
ad728

ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ জামালপুর ইউনিয়নের মহেশপুর এলাকায় যৌথবাহিনীর অভিযানে ফেনসিডিল ও নগদ অর্থসহ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তালিকাভুক্ত জুলাই যোদ্ধা মো. সেলিম রেজা (২৫) আটক হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে এ অভিযান চালানো হয়।

আটক সেলিম রেজা মহেশপুর গ্রামের মো. খুরশেদ আলীর ছেলে। ২০২৪ সালের জুলাই মাসের গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ভাতা প্রদানের তালিকায় ‘সি’ ক্যাটাগরিতে তার নাম প্রকাশিত হয়েছিল।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সরোয়ার আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেলিম রেজাকে আটক করা হয়। তার কাছ থেকে ২১ বোতল ফেনসিডিল, নগদ ৪২ হাজার টাকা, দুটি মোবাইল ফোন এবং জুলাই যোদ্ধার একটি কার্ড উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

এ বিষয়ে জেলার অপর তালিকাভুক্ত জুলাই যোদ্ধা রায়হান অপু বলেন, “সেলিম রেজা মাদকসহ ধরা পড়েছে, সেটি প্রচার করা হচ্ছে। কিন্তু তিনি যে সক্রিয় যুবদলের কর্মী ছিলেন, তা প্রচার করা হচ্ছে না। এ ঘটনায় আমরা মর্মাহত।”

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা জানান, বিষয়টি তদন্ত করে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স