বিটিসিএলের মহাব্যবস্থাপক পদে প্রকৌশলী মামুনুর রশীদ
প্রকৌশলী মামুনুর রশীদ রোববার (১০ আগস্ট) বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) মহাব্যবস্থাপক পদে যোগ দিয়েছেন। এর আগে তিনি বিটিসিএলের উপ-ব্যবস্থাপনা পরিচালক (রক্ষণাবেক্ষণ ও চালনা) হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৬৭ সালের ২৫ ফেব্রুয়ারি ময়মনসিংহে জন্ম নেওয়া মামুনুর রশীদ এসএসসি (১৯৮২) ও এইচএসসি (১৯৮৪) উভয় পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। ১৯৯১ সালে বুয়েট থেকে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশলে বিএসসি ইঞ্জিনিয়ারিং, ২০০৫ সালে জাপানের ওয়াসেদা ইউনিভার্সিটি থেকে টেলিকমিউনিকেশন্সে মাস্টার্স এবং ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ সম্পন্ন করেন।
১৩তম বিসিএস উত্তীর্ণ হয়ে ১৯৯৪ সালে টেলিকম ক্যাডারে সহকারী বিভাগীয় প্রকৌশলী হিসেবে যোগদান করেন তিনি। পরবর্তীতে ২০০২ সালে উপ-বিভাগীয় প্রকৌশলী, ২০১০ সালে বিভাগীয় প্রকৌশলী, ২০১৯ সালে পরিচালক এবং ২০২৪ সালে প্রধান কর্মাধ্যক্ষ পদে পদোন্নতি পান।
দায়িত্বপালনের পাশাপাশি জাপান, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ফ্রান্স, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশে প্রশিক্ষণ, সেমিনার ও কনফারেন্সে অংশগ্রহণ করেছেন।
daliykalerbangladesh