ঢাকা | বঙ্গাব্দ

মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল হলেও শঙ্কা রয়ে গেছে: যুক্তরাষ্ট্র

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 13, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

আন্তর্জাতিক ডেস্ক:
বাংলাদেশে শাসনব্যবস্থার পরিবর্তনের পর মানবাধিকার পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও এখনো উদ্বেগের জায়গা রয়ে গেছে বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। মঙ্গলবার (১২ আগস্ট) প্রকাশিত দপ্তরের মানবাধিকার বিষয়ক বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে শতাধিক মানুষ নিহত হওয়ার পর ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। পরে ৮ আগস্ট রাষ্ট্রপতি নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠন করেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, আগস্টের ওই ঘটনার পর মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল হলেও অতীতের মতো কিছু শঙ্কা রয়ে গেছে। আগের সরকারের আমলে নির্বিচারে হত্যা, গুম, নির্যাতন, নির্বিচারে গ্রেপ্তার, মতপ্রকাশের স্বাধীনতায় বাধা, সাংবাদিক ও শ্রমিক অধিকারকর্মীদের ওপর হামলাসহ নানা লঙ্ঘন ছিল। এছাড়া মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দায়মুক্তি ছিল ব্যাপক।

তবে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর আগের সরকারের বহু সদস্যকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করেছে। জাতিসংঘের সহযোগিতায় অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করতে প্রচলিত বিচারব্যবস্থা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ব্যবহার করা হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স