ঢাকা | বঙ্গাব্দ

বেলকুচিতে টাইফয়েড টিকাদান ক্যাম্পিং: সচেতনতা বাড়াতে আলোচনা সভা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 14, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

মোঃ জুবায়ের হোসাইন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে টাইফয়েড টিকাদান ক্যাম্পিং উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাফিয়া সাবেরীন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রেজা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র উপদেষ্টা গাজী সাইদুল রহমানসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

টাইফয়েড প্রতিরোধে জনসচেতনতার আহ্বান
বক্তারা বলেন, টাইফয়েড একটি ব্যাকটেরিয়াজনিত সংক্রামক রোগ যা দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায়। সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে এ রোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। সবাইকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী টিকাদান কার্যক্রমে অংশ নিতে আহ্বান জানানো হয়।


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স