কালের বাংলাদেশ ।
বুধবার ২০ অগাস্ট ২০২৫
নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের এমপি প্রার্থী আলহাজ্ব মো. মকসুদ হোসেনের ব্যক্তিগত অর্থায়নে নির্মিত একটি পাকা ঘরের উদ্বোধন ও হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল বন্দর থানাধীন মদনপুর ইউনিয়নের ছোটবাগ এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবিকা নার্গিস মকসুদ।
উক্ত অনুষ্ঠান এর সঞ্চালনায় ছিলেন ছোটবাগ এলাকাবাসী।
স্থানীয় দিনমজুর আনোয়ার মিয়া দীর্ঘদিন ধরে বসবাসের জন্য উপযুক্ত ঘরের অভাবে ভোগান্তি পোহাচ্ছিলেন। বিষয়টি আলহাজ্ব মো. মকসুদ হোসেনের নজরে আসলে তিনি ব্যক্তিগত অর্থায়নে একটি পাকা ঘর নির্মাণের উদ্যোগ নেন এবং আজ আনুষ্ঠানিকভাবে তা হস্তান্তর করেন।
এলাকাবাসী এ উদ্যোগের প্রশংসা করে বলেন, "মানবিক দৃষ্টিভঙ্গি থেকে গৃহহীনদের পাশে দাঁড়ানো সত্যিই প্রশংসনীয় কাজ। আমরা তার প্রতি কৃতজ্ঞ।"
daliykalerbangladesh