ঢাকা | বঙ্গাব্দ

ডাকসু নির্বাচন গণতন্ত্র অভিমুখী বিশাল পদযাত্রা: আসিফ নজরুল

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 9, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে গণতন্ত্র অভিমুখী বিশাল পদযাত্রা বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এই মন্তব্য করেন।

আসিফ নজরুল লিখেছেন, আগামীকাল (আজ) ডাকসু নির্বাচন। দেড়যুগ পরে এ দেশের তরুণরা অবাধে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে সেখানে। আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবাই এই সুযোগ গ্রহণ করবেন, বিপুল সংখ্যায় ভোট দিতে আসবেন। যেই জিতুক তাকে অন্যরা বরণ করে নেবেন।

তিনি আরো লিখেছেন, এই নির্বাচন আমাদের গণতন্ত্র অভিমুখী বিশাল পদযাত্রা। সর্বান্তকরণে কামনা করি, এর আয়োজন সফল হোক। আল্লাহ, আমাদের সহায় হন।


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স