হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা কৃষি অফিসের সাবেক প্রধান সহকারী ও উপজেলা বিএনপি নেতা মো. হাবিবুর রহমান কবীরের পিতা আলহাজ্ব মজিবুর রহমান রতন (৭৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার সকাল ১১টায় হোসেনপুর সাব-রেজিস্ট্রার অফিস মাঠে প্রথম জানাজা ও বাদ জোহর উপজেলার বাসুরচর ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।
আলহাজ্ব মজিবুর রহমান রতনের মৃত্যুতে উপজেলা বিএনপির আহ্বায়ক শিল্পপতি মো. জহিরুল ইসলাম মবিন, যুগ্ম আহ্বায়ক ও সাবেক স্পেশাল পিপি অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম জুয়েল, সাবেক ইউপি চেয়ারম্যান ও জিএস মো. আবুল হাসিম সবুজ, এপিপি অ্যাডভোকেট তানভীর হাসান রানা সহ স্থানীয় শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
daliykalerbangladesh