ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামের বোয়ালখালীতে রেলওয়ের জমি উদ্ধার, উচ্ছেদ হলো অবৈধ স্থাপনা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 10, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার গোমদণ্ডী স্টেশন এলাকায় রেলওয়ের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে কানুনগোপাড়া রেল ক্রসিং সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম অঞ্চলের সিনিয়র সহকারী সচিব ও বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা। এ সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও বোয়ালখালী থানা পুলিশ উপস্থিত থেকে সহায়তা করে।

রেলওয়ের দায়িত্বশীল সূত্র জানায়, গোমদণ্ডী রেলগেট এলাকার ২ নম্বর খতিয়ানভুক্ত প্রায় ৪ দশমিক ৪২ একর জমিতে দীর্ঘদিন ধরে অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছিল। এর মধ্যে কিছু জমি লাইসেন্সভুক্ত থাকলেও বেশিরভাগ জায়গা দখলদারদের নিয়ন্ত্রণে ছিল। বুধবারের অভিযানে প্রায় ১২ থেকে ১৫ হাজার বর্গফুট জমি উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা বলেন, ২০২৪ সালের ডিসেম্বরে রেলপথ মন্ত্রণালয় থেকে রেলভূমি উদ্ধারে গণবিজ্ঞপ্তি জারি করা হয়। সেই বিজ্ঞপ্তির আলোকে নিয়মিত উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। অবৈধ দখলমুক্ত রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স