ঢাকা | বঙ্গাব্দ

ডাকসুতে বিজয়ী হলেন শালিখার সাদিক হোসেন ও মোহাম্মদ আলী

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 10, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) বিজয়ী হলেন মাগুরার শালিখার কৃতি সন্তান সাদিক হোসেন সিকদার ও মোহাম্মদ আলী। সাদিক হোসেন শালিখা উপজেলার শতখালী গ্রামের হাবিবুর রহমানের ছেলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী।

সাদিক হোসেন হাজী মোহাম্মদ মুহসীন হল ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে বিজয় লাভ করেছে।

অপরদিকে মোহাম্মাদ আলী সাকিব একই উপজেলার আড়পাড়া ইউনিয়নের আনন্দনগর গ্রামের মুনসুর মোল্যার ছেলে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী।

মোহাম্মদ আলী মাস্টারদা সূর্যেসন হল ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) সমাজসেবা সম্পাদক পদে বিজয় লাভ করেছে। শিক্ষার্থীরা যে আসা প্রত্যাশাকে সামনে রেখে তাদেরকে বিজয়ী করেছে তারা সেই আশা প্রত্যাশাকে পূরণ করতে অঙ্গীকারবদ্ধ পাশাপাশি সহপাঠী, বন্ধু, শুভাকাঙ্ক্ষী, অনুগামী এবং শিক্ষকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তারা।

এদিকে তাদের এই নিরঙ্কুশ বিজয়কে স্বাগত জানিয়ে সহপাঠী, অনুগামীসহ এলাকাবাসীর মুখে ফুটে উঠেছে আনন্দের ঝিলিক। প্রতিযোগিতা পূর্ণ এই ডাকসু নির্বাচনে সাফল্য অর্জন করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন বার্তা দিচ্ছেন অনেকে।

পিডিএস/এমএইউ


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স