ঢাকা | বঙ্গাব্দ

নাঙ্গলকোটে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদল নেতা ও মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 11, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

কালের বাংলাদেশ

বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫


কুমিল্লার নাঙ্গলকোটে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহসান হাবিব মজুমদার (৪৫) নামে এক যুবদল নেতা ও হাফেজ আরিফুল ইসলাম নয়ন (২৫) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টার দিকে নাঙ্গলকোট মডেল মহিলা কলেজের সামনে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- উপজেলার মোকরা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও কেশতলা পশ্চিমপাড়া মজুমদার বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে আহসান হাবিব মজুমদার এবং হেসাখাল বাজার নূরানী হাফিজিয়া মাদ্রাসা কমপ্লেক্সের শিক্ষক ও পেরিয়া গ্রামের পশ্চিমপাড়ার আবু জাফর সওদাগরের ছেলে আরিফুল ইসলাম নয়ন।  

জানা যায়, বুধবার রাত ১০টার দিকে আহসান হাবিব মোটরসাইকেল দিয়ে নাঙ্গলকোট বাজার থেকে খিলা বাজারের দিকে যাওয়ার পথে এবং মাদ্রাসা শিক্ষক নয়নও মোটরসাইকেল দিয়ে দায়েমছাতি থেকে নাঙ্গলকোট যাওয়ার পথে নাঙ্গলকোট মডেল মহিলা কলেজের সামনে আসলে উভয়ের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে নয়নকে মৃত ঘোষণা করা হয় এবং আহসান হাবিবকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়। সেখানের একটি প্রাইভেট হাসপাতালে তার মৃত্যু হয়।

নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক বলেন, এই ঘটনা সাংবাদিকদের মাধ্যমে জেনেছি। বিষয়টি কেউ থানায় অবগত করেনি। 


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স