ঢাকা | বঙ্গাব্দ

পারিবারিক কলহে বৃদ্ধা মা নিহত, ছেলে রবি চন্দ্র ভদ্র আটকচেষ্টা চলছে

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 11, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

কালের বাংলাদেশ

বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

আর্থিক অভাব, অনটন ও জমি সংক্রান্ত বিরোধ নিয়ে পারিবারিক কলহের জেরে নিজ ছেলের হাতে প্রাণ হারালেন বৃদ্ধা মা। ঘটনাটি ঘটেছে জেলার দৌলতপুর উপজেলার চক মিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে। নিহতের নাম করুনা রানী ভদ্র (৬২) এবং অভিযুক্ত তার ছেলে রবি চন্দ্র ভদ্র (৪২)।

স্থানীয়রা ও থানা পুলিশের সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতের দিকে মা-ছেলের মধ্যে আর্থিক টানাপোড়েন নিয়ে তীব্র তর্ক-বিতর্ক হয়। কথাকাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রবি চন্দ্র ভদ্র হাতে থাকা ধারালো বটি দিয়ে বসতঘরের ভেতরেই মায়ের গলায় কোপ দেন। মুহূর্তেই লুটিয়ে পড়েন করুনা রানী। পরিবারের কেউ কিছু বুঝে ওঠার আগেই মারা যান তিনি। ঘটনার পর অভিযুক্ত ছেলে পালিয়ে যায়।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, মৃত করুনা রানীর নামে বাড়ির ১১৪ শতাংশ জমি এবং পোস্ট অফিসে প্রায় ৯ লাখ টাকা জমা ছিল। ছেলে রবির চাপ দেওয়ার কারণে মা ও ছোট ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব দেখা দেয়। রবির লিভারজনিত অসুস্থতা থাকায় তিনি জমি ও টাকার বিষয়টি দখল করতে চেয়েছিলেন।

রবি ভদ্রের স্ত্রী জয়া ভদ্র জানান, মধ্যরাতে মেয়ের কান্না শুনে পাশের রুমে গিয়ে ঘরে প্রবেশ করলে দেখেন শ্বাশুড়ির গলাকাটা লাশ রক্তে ভেজা। লাশের ওপরে বালিশ রাখা ছিল। এই সময় তার স্বামী ঘরে উপস্থিত ছিলেন না। বাড়ির গেটে বাইরে থেকে তালা লাগানো ছিল।

দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন বলেন, “ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। অভিযুক্ত ছেলেকে গ্রেফতারের চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে।”


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স