নগরীর ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও এস.এস.সি-২০২৫ সংবর্ধনা অনুষ্ঠান বুধবার সকালেই বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মুনিরুল আনোয়ার, এবং সঞ্চালনায় ছিলেন সিনিয়র শিক্ষক শিবির রঞ্জন ঘোষাল সরকার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ ইলিয়াছ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ও সমাজসেবক, শ্রমিকনেতা মোঃ ইসহাক এবং বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ মোখতার আহমেদ।
সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোঃ ইলিয়াছ আলী, শিক্ষক মিলন চক্রবর্তী, ক্রীড়া প্রতিযোগিতার সমন্বয়কারী সিনিয়র শিক্ষক শুভাশীষ নন্দী, সিনিয়র শিক্ষিকা হোমায় আরা বেগম, শিক্ষিকা ফেরদৌস আরা চৌধুরী এবং অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি প্রফেসর মোঃ ইলিয়াছ বলেছেন, দেশ, সমাজ ও প্রতিষ্ঠানে আলোকিত গুণী মানুষদের কদর করলে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ বাড়ে এবং গুণীজন সৃষ্টির সুযোগ তৈরি হয়। তিনি শিক্ষায় এই অঞ্চলের মানুষের মান উন্নয়নে বিনিয়োগ জরুরি উল্লেখ করেছেন।
অত্র বিদ্যালয়ের লাইব্রেরী উন্নয়নের জন্য প্রধান অতিথি বিশেষ বরাদ্দ ঘোষণা করেন এবং সরকারি বৃত্তি প্রাপ্ত পাঁচ শিক্ষার্থীকে ব্যক্তিগত আর্থিক পুরস্কার প্রদান করেন। এছাড়াও, বিগত বছরের স্কাউট দলের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিকেলে দ্বিতীয় পর্বে বিদ্যালয় মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক বিচিত্রা অনুষ্ঠান পরিবেশিত হয়।
daliykalerbangladesh