কালের বাংলাদেশ
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আবারও রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় সভা-সমাবেশ, মিছিল ও অবস্থান ধর্মঘট নিষিদ্ধ করেছে। এর আগে প্রধান উপদেষ্টা বাসভবন ও সচিবালয় এলাকা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে একই ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-৩/৭৬) এর ২৯ ধারার ক্ষমতাবলে আগামী শুক্রবার (১২ সেপ্টেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিম্নলিখিত এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ থাকবে:
-
প্রধান বিচারপতির সরকারি বাসভবন
-
বিচারপতি ভবন
-
জাজেস কমপ্লেক্স
-
বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট
-
মাজার গেট
-
জামে মসজিদ গেট
-
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২-এর প্রবেশ গেট
-
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সম্মুখ
এছাড়া সড়ক অবরোধ ও যান চলাচলে বিঘ্ন ঘটানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে পুনরায় অনুরোধ করা হয়েছে।
daliykalerbangladesh