ঢাকা | বঙ্গাব্দ

বিজয়নগরে কুরুচিপূর্ণ বক্তব্য: ১৬ জনের বিরুদ্ধে মামলা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 11, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

কালের বাংলাদেশ
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

বিজয়নগর থানায় মুফতি গিয়াসউদ্দিন আত তাহেরীসহ ১৬ জন এবং অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

মামলাটি দায়ের করেছেন হেফাজতে ইসলাম বিজয়নগর উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক ফরিদুল ভূঁইয়া

এজাহারে বলা হয়েছে, ৬ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে বিজয়নগরের ডাকবাংলো মোড়ে ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে জসনে জুলুস চলাকালে হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ ও আপত্তিকর বক্তব্য দেওয়া হয়, যা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।

মামলা রেকর্ড করা হয়েছে ৮ সেপ্টেম্বর। এতে দৌলতবাড়ি দরবার শরীফের পীর ও জাতীয় মিলাদ কমিটির চেয়ারম্যান শাহ সূফী সৈয়দ নাঈম উদ্দিন আহমেদকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, ফয়েজিয়া দরবার শরীফের পীর ও আলোচিত বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত তাহেরীকে ৪ নম্বর আসামি করা হয়েছে।

এ ঘটনায় ১০ সেপ্টেম্বর ভোররাতে বিজয়নগর থানা পুলিশ মামলার ৩ নম্বর আসামি মো. জাকির হোসেন জাক্কু (৫৫) এবং ১৩ নম্বর আসামি মো. হুমায়ুন মিয়াকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।

বিজয়নগর থানার ওসি মো. শহীদুল ইসলাম জানান, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স