ঢাকা | বঙ্গাব্দ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু: ৫৮৬ নতুন ভর্তি

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 11, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

কালের বাংলাদেশ
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মৃতদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে তিনজন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ময়মনসিংহ বিভাগ এবং রাজশাহী বিভাগে একজন করে রয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ১৪৫ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বিভাগ অনুযায়ী—

  • বরিশাল (সিটি করপোরেশনের বাইরে) ১০৯ জন

  • চট্টগ্রাম (সিটি করপোরেশনের বাইরে) ৫৮ জন

  • ঢাকা (সিটি করপোরেশনের বাইরে) ১০৪ জন

  • ঢাকা উত্তর সিটি করপোরেশন ১৪৪ জন

  • ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ১০৩ জন

  • ময়মনসিংহ (সিটি করপোরেশনের বাইরে) ১২ জন

  • রাজশাহী (সিটি করপোরেশনের বাইরে) ৪৪ জন

  • রংপুর (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন

  • সিলেট (সিটি করপোরেশনের বাইরে) ২ জন

গত ২৪ ঘণ্টায় ৬০৯ জনসহ চলতি বছর এ পর্যন্ত ৩৪,৭৪৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩৬,৬৮২ জন, যার মধ্যে ৬৩.৮% পুরুষ৩৬.২% নারী


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স