ঢাকা | বঙ্গাব্দ

বেনাপোল পৌরবাস টার্মিনালের সামনে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 14, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

যশোর-বেনাপোল মহাসড়কের বেনাপোল পৌরবাস টার্মিনালের সামনে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে চয়ন হোসেন (২০) নামে একজন নিহত হয়েছেন এবং শাহিন হোসেন (২২) নামে একজন গুরুতর আহত হয়েছেন।

নিহত চয়ন হোসেন বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের মুকুল হোসেনের ছেলে আর আহত শাহীন কাগজপুকুর গ্রামের শাহাজালালের ছেলে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বেনাপোল পোর্ট থানার পৌরবাস টার্মিনালের সামনে এ দূর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান বেনাপোল হতে যশোরগামী একটি ট্রাক (যশোর-ট-১১-৫৯০২ নম্বর) ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় মোটরসাইকেল আরোহীর দু'জনের কারোরই মাথায় হেলমেট ছিল না। আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেলের চালক চয়নকে মৃত ঘোষণা করেন এবং অপরজন শাহিনের অবস্থা গুরুতর হওয়ায় যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নাভারন হাইওয়ে পুলিশের ইনচার্জ রোকনুজ্জামান রোকন বিষয়টি নিশ্চিত করে জানান, থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাক এবং মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে এসেছে। ঘটনার পর পরই চালক ট্রাকের চালক পালিয়ে গেছে।


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স