হোসেনপুর শম্ভুপুরা পিরোজপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা (এডহক) কমিটির প্রথম সভা অনুষ্ঠিত।
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার হোসেনপুর শম্ভুপুরা পিরোজপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা (এডহক) কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নবনিযুক্ত কমিটির সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান, সভাপতি, হোসেনপুর শম্ভুপুরা পিরোজপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ শিক্ষক প্রতিনিধি মোঃ হুমায়ুন কবির, ও *অভিভাবক সদস্য মোহাম্মদ আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোহাম্মদ বজলুর রহমান, সভাপতি, হোসেনপুর জনকল্যাণ সমিতি, সাবেক পরিচালক এফবিসিসিআই এবং চেয়ারম্যান, এম আর গ্রুপ।
এছাড়া সভায় *বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক মিয়াজী, শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে বিদ্যালয়ের উন্নয়ন, ভবিষ্যৎ পরিকল্পনা ও শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সভা শেষে সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা* করেন।
daliykalerbangladesh