ঢাকা | বঙ্গাব্দ

হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান, ৩ জন গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 25, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিনিধি:

হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে বুধবার যৌথবাহিনী অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে ডাটা এন্ট্রি এন্ড কন্ট্রোল অপারেটর লতিফা বেগমসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দিয়েছে।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত অভিযানে অফিসের কর্মী ও কয়েকজন দালালের সঙ্গে সম্পর্ক থাকায় তাদের আটক করা হয়। অভিযানকালে অভিযোগ পাওয়া যায়, দীর্ঘদিন ধরে অফিসটিতে টাকা দিয়ে সেবা নেওয়া হচ্ছে এবং কোনো নিয়মকানুন মেনে কাজ হচ্ছে না।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইকুল ইসলাম জানান, সাজা দেওয়ার বিধান না থাকায় হবিগঞ্জ সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে আরও কারও নাম পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

হবিগঞ্জ থানার ওসি এ কে এম শাহাবুদ্দিন শাহিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স