ঢাকা | বঙ্গাব্দ

জেসিআই ঢাকা হেরিটেজের ‘অঙ্কুরিত’ প্রকল্প: শিক্ষার্থীদের জন্য টেকসই কৃষি ও উদ্যোক্তা প্রশিক্ষণ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 25, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

কালের বাংলাদেশ

জেসিআই ঢাকা হেরিটেজ সম্প্রতি তাদের তৃতীয় প্রকল্প ‘অঙ্কুরিত (Onkurit)’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে। আন্তর্জাতিক সংস্থা হোপ‘৮৭ এবং শ্রীলংকা সরকারের ন্যাশনাল ইউথ সার্ভিস কাউন্সিলের (এনওয়াইএসসি) সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের ভার্টিকাল গার্ডেনিংয়ের ধারণা এবং মাইক্রোগ্রিন চাষের হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা শিখছে কীভাবে মাইক্রোগ্রিন উৎপাদন করে তা বিক্রি করে টেকসই আয় সৃষ্টি করা যায়। এ উদ্যোগের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা প্রদান এবং টেকসই কৃষি উদ্যোগ গড়ে তোলা।

ওয়াটার অ্যান্ড প্ল্যান্ট সংস্থা বীজ, রোপণ প্রযুক্তি এবং প্রশিক্ষণ সহায়তা প্রদান করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে শ্রীলংকার যুব প্রতিনিধি দল অংশ নেয় এবং তাদের বিশ্ববিদ্যালয়েও একই ধরনের কার্যক্রম চালুর প্রতিশ্রুতি দেয়। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে যুব বিনিময় ও সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।

প্রকল্পের প্রথম ধাপ শুরু হয়েছে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি)। আগামী ছয় মাস ধরে কার্যকারিতা পর্যবেক্ষণ করা হবে এবং সফল হলে অন্যান্য বিশ্ববিদ্যালয়েও প্রকল্পটি সম্প্রসারণ করা হবে।


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স