ঢাকা | বঙ্গাব্দ

নবাবগঞ্জে মাদ্রাসা প্রিন্সিপালের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 2, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক ও নবাবগঞ্জ আইডিয়াল মাদ্রাসার প্রিন্সিপাল মোহাম্মদ আলীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী শিক্ষার্থীর মা এ অভিযোগ তুলে ধরেন।

তিনি লিখিত বক্তব্যে বলেন, “আমার মেয়ে নবাবগঞ্জ আইডিয়াল মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। গত ২৩ সেপ্টেম্বর প্রিন্সিপাল মোহাম্মদ আলী তাকে অফিসে ডেকে যৌন হয়রানির চেষ্টা করে এবং কাউকে জানালে হত্যার হুমকি দেয়। ভয় পেয়ে মেয়ে কিছু বলেনি। পরে ৩০ সেপ্টেম্বর মেয়ে অজ্ঞান হয়ে গেলে বিষয়টি জানতে পারি। এখন সে হাসপাতালে চিকিৎসাধীন, মানসিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত।”

তিনি আরও বলেন, “একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান নৈতিকতার প্রতীক হওয়ার কথা। অথচ তার কাছ থেকে এ ধরনের জঘন্য আচরণ শুধু আমার মেয়েকেই নয়, পুরো প্রতিষ্ঠানকে কলঙ্কিত করেছে। আমি তার পদত্যাগ ও শাস্তি চাই।”

এ বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ আলী অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার ব্যক্তিগত সুনাম ও রাজনৈতিক অবস্থান ক্ষুণ্ন করতে একটি মহল মিথ্যা ঘটনা সাজিয়েছে।”

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, “ঘটনার বিষয়ে অবগত হয়েছি, হাসপাতালে গিয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স