ঢাকা | বঙ্গাব্দ

৮ দফা দাবি বাস্তবায়নের আশ্বাসে জুম্ম ছাত্র-জনতা অবরোধ স্থগিত ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 4, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

খাগড়াছড়িতে স্কুলছাত্রী ধর্ষণের প্রতিবাদে ডাকা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে ‘জুম্ম ছাত্র-জনতা’। শারদীয় দুর্গোৎসবকে সম্মান জানিয়ে এবং প্রশাসনের পক্ষ থেকে উপস্থাপিত ৮ দফা দাবির বাস্তবায়নের আশ্বাসের ভিত্তিতে ৩০ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত করেছিল জুম্ম ছাত্র-জনতা। আজ শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি এই ‘স্থগিত অবরোধ’ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। 

‘জুম্ম ছাত্র-জনতা’ জানিয়েছে, খাগড়াছড়ি ও গুইমারায় হতাহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি মানবিক সহায়তা প্রদান এবং প্রশাসনের আশ্বাসে ‘স্থগিত অবরোধ’ কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, সম্প্রতি খাগড়াছড়ি ও গুইমারায় সংঘটিত হত্যার প্রেক্ষিতে বুধবার জেলা পরিষদ চেয়ারম্যান, খাগড়াছড়ি জেলা প্রশাসক, পুলিশ সুপারের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংগঠনের পক্ষ থেকে স্পষ্টভাবে ৮ দফা দাবি, ১৪৪ ধারা প্রত্যাহার এবং সংঘটিত হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয়। আলোচনায় প্রশাসনের পক্ষ থেকে দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়। নিহতদের পরিবারকে নগদ সহায়তা দেওয়ার বিষয়টি জানানো হয়।\

জুম্ম ছাত্র-জনতা’র মিডিয়া সেলের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শহীদদের ধর্মীয় রীতি অনুযায়ী পূণ্যকর্ম সম্পাদন, আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি মানবিক সহায়তা প্রদান এবং প্রশাসনের আশ্বাসকে আংশিক বিবেচনায় রেখে ৫ অক্টোবর পর্যন্ত ঘোষিত ‘স্থগিত অবরোধ’ কর্মসূচি আপাতত প্রত্যাহার করা হলো। তবে আমরা স্পষ্টভাবে ঘোষণা করছি, অতি দ্রুত আমাদের ৮ দফা দাবি কার্যকরভাবে বাস্তবায়ন না হলে, জুম্ম ছাত্র-জনতা আরও কঠোর, ব্যাপক ও অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা করতে দ্বিধা করবে না।

উল্লেখ্য, খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচার দাবিতে ২৩ সেপ্টেম্বর থেকে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ‘জুম্ম ছাত্র–জনতা'। এই অবরোধ চলাকালে ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ির গুইমারা উপজেলায় গুলিতে তিনজন মারা যান।


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স