ঢাকা | বঙ্গাব্দ

স্ত্রীকে চাকরিচ্যুত করায় টেনশনে স্বামীর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 9, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

ইসলামী ব্যাংক থেকে স্ত্রীকে টার্মিনেশন করায় টেনশনে স্ট্রোক করে স্বামীর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে ধারণা করেছেন স্বজনরা।

গতকাল বুধবার দুপুর ৩টার দিকে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

নিহত লিটন কুমার দাশ (৪৩) চট্টগ্রামের পটিয়া পৌরসভার সুচক্রদন্ডী এলাকার সুবিমল দাশের পুত্র।

জানা গেছে, লিটনের স্ত্রী ইসলামী ব্যাংক ঢাকা ধনিয়াপাড়া শাখার সহকারী অফিসার (ক্যাশ) হিসেবে দীর্ঘদিন কর্মরত। গত রবিবার হঠাৎ করে নিহতের স্ত্রী অর্পন্নাকে ইসলামী ব্যাংক থেকে টার্মিনেশন লেটার দেওয়া হয়। টার্মিনেশন লেটার পেয়ে অর্পন্না তার স্বামীকে চাকরি না থাকার বিষয়টি গোপন রেখেছিলেন। 

অর্পন্না বলেন, ‘আমার চাকরি চলে যাওয়ার কথা শুনেই আমার স্বামী মানসিকভাবে ভেঙে পড়েন।’ 

এদিকে গত মঙ্গলবার দিনভর অস্থিরতায় থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে লিটনকে তার স্ত্রী গতকাল বুধবার দুপুর ১২টার দিকে ঢাকা হাসপাতালে ভর্তি করেন। এরপর স্ট্রোক জনিত কারণে লিটনের মৃত্যু হয়েছে বলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তাররা জানান। 

ইসলামী ব্যাংক সিলেট হবিগঞ্জ শাখার সহকারী অফিসার (টার্মিনেশনপ্রাপ্ত) আবু তৈয়ব সোহেল জানান, স্ত্রীকে ব্যাংক থেকে টার্মিনেশন করার খবর পেয়ে টেনশনে স্ট্রোক করে তার স্বামী মারা যান। 

উল্লেখ্য, এস আলম গ্রুপের অজুহাত দেখিয়ে ইসলামী ব্যাংকের বর্তমান ম্যানেজম্যান্ট ইতোমধ্যে ৪ হাজার জনকে টার্মিনেশন করেছে। 

আবু তৈয়ব সোহেলের বোনকেও গত মঙ্গলবার টার্মিনেশন করা হয়েছে বলে জানা যায়।


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স