ঢাকা | বঙ্গাব্দ

আফগানদের কাছে প্রথম ওয়ানডেতে পরাজিত বাংলাদেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 9, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করা বাংলাদেশ ২২২ রানের লক্ষ্য রাখে আফগানদের সামনে। মামুলি এই লক্ষ্য ১৭ বল হাতে রেখেই পেরিয়ে যায় হাশমতউল্লাহ শহিদির দল।

এ ম্যাচ শেষে বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেছেন, ‘আমার মনে হয় প্রথম ১৫ ওভারে আমরা বেশ কিছু উইকেট হারিয়েছি। উইকেট ব্যাট করার জন্য কঠিন ছিল, টার্নও হচ্ছিল।'

তবে তাওহিদ হৃদয়ের প্রশংসা করে মিরাজ বলেন, 'তবে মাঝে (হৃদয়) ভালো খেলেছে। চাপের মধ্যেও ঠাণ্ডা মাথার ইনিংস খেলেছে। পরিস্থিতি সামলে পজিটিভি ক্রিকেট খেলেছে। আমাদের সমস্যা হচ্ছে শেষ দিকে ভালো জুটি গড়তে পারিনি।'

মিরাজ সিরিজে ফেরার বার্তা দিয়েছেন, ‘অবশ্যই, আমাদের হাতে এখনও সুযোগ আছে ২ ম্যাচ বাকি আছে। সুযোগ আছে আরও ভালো হওয়ার। আশা করি এখান থেকে শিক্ষা নিয়ে আমরা ঘুরে দাঁড়াতে পারব। আমি আত্মবিশ্বাসী আছি ছেলেরা পরের ম্যাচে ভালো করবে।'

'বোর্ডে পর্যাপ্ত রান ছিল না। এই উইকেটে ২৬০+ করতে পারলে ভালো হত। এখানেই ৪০ রান কম ছিল। আমাদের জুটি গড়তে হবে। শেষ দিকে আমরা ভালো জুটি গড়তে পারিনি।’-যোগ করেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স