ঢাকা | বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 11, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় মাহফুজ (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিজিবি হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মাহফুজ চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের ইউসুফের ছেলে। 

জানা গেছে, মাহফুজ মোটরসাইকেলযোগে ডিঙ্গেদহ বাজারে যাচ্ছিলেন। এ সময় ঝিনাইদহ থেকে ছেড়ে আসা খান পরিবহনের যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে আসছিল। পরে বিজিবি হাসপাতালের সামনে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতালের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এতে চালকসহ মোটরসাইকেলেটি বাসের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই মাহফুজ নিহত হন। এ ছাড়া মোটরসাইকেলের অপর আরোহী তুহিনসহ ৩ জন আহত হন।

নিহত ও আহতদের উদ্ধার করে প্রথমে বিজিবি হাসপাতালের নেওয়া হয়। পরে তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ হোসেন বলেন, ‘দুর্ঘটনার পরই বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে।’


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স