ঢাকা | বঙ্গাব্দ

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় কৃষকসহ দুইজনের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 13, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক কৃষকসহ ২ জন নিহত হয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) সকালে সদর উপজেলার গোবরা এবং রবিবার (১২ অক্টোবর) রাতে কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কৃষক নান্নু মোল্লা (৪৮) এবং অজ্ঞাত পরিচয়ের এক নারী (৪৫)। নিহত নান্নু মোল্লা শহরের বেদগ্রামের সোনামিয়া মোল্লার ছেলে। এদিকে, অজ্ঞাত ওই নারীর নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান ও ভাটিয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বিষয়টি নিশ্চিত করেন।

সদর থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, সকালে গোবরা এলাকায় সড়ক পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় কৃষক নান্নু মোল্লা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

অপরদিকে, ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, শনিবার (১১ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরায় অজ্ঞাত গাড়ির চাপায় ওই নারী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তিনি মারা যান।


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স