ঢাকা | বঙ্গাব্দ

পাঁচবিবিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ২ য় দিনের মত কর্ম বিরতি পালন

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 14, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
বে-সরকারী শিক্ষকদের ২০ শতাংশ বাড়ি ভাড়াসহ ৩ দফা দাবিতে সারাদেশের ন্যায়ে জয়পুরহাটের পাঁচবিবিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ২য় দিনের মত কর্ম বিরতি পালন করেছে শিক্ষক ও কর্মচারীরা।
মঙ্গলবার সকাল সড়াইল ডিগ্রি কলেজের শিক্ষক ও কর্মচারীর কর্ম বিরতি পালন ও বিক্ষোভ করছেন তারা। বিক্ষোভ সমাবেশে শ্লোগানে শ্লোগানে শিক্ষকদের উজ্জিবিত করেন ইংরেজী বিষয়ের প্রভাষক শাহাদুল  ইসলাম শাহাদত।  
সড়াইল কলেজ চত্বরে বিক্ষোভ সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন, কলেজ শিক্ষক সমিতির পাঁচবিবি উপজেলা শাখার সভাপতি প্রভাষক আহসান হাবিব,জুনিয়র ইন্সট্রাক্টর মাহাবুব আলম জামিলসহ অনেকে।



নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স