ঢাকা | বঙ্গাব্দ

মুছাপুরে বিএনপি মনোনয়নপ্রত্যাশী মাসুদের পক্ষে গণসংযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি │ কালের বাংলাদেশ

নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদের পক্ষে গণসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বুধবার অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন বন্দর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম খান

গণসংযোগ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল—বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা” জনগণের মাঝে তুলে ধরা এবং এ বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা।

এ সময় উপস্থিত ছিলেন—মোঃ কামাল হোসেন  সভাপতি কৃষকদল (মছাপুর ইউনিয়ন) , শাহনাজ, পারভীন, লিজা, মোহনা, আয়েশা, খোদেজাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আয়োজকরা বলেন,

“দেশ ও জনগণের অধিকার পুনরুদ্ধারের আন্দোলনে আমরা মাঠে আছি এবং থাকব। বিএনপির নেতৃত্বে রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের এই ধারাবাহিক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স