পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
২৫ অক্টোবর দুপুর ১২টায় পাঁচবিবি উপজেলা ও পৌর কৃষকদলের আয়োজনে পাঁচবিবি কমিউনিটি সেন্টারে নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পাঁচবিবি উপজেলা কৃষকদলের আহ্বায়ক রাহিদ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষকদলের সদস্য সচিব মামুন দেওয়ান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। বিশেষ অতিথি ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জয়পুরহাট-১ আসনের ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী মাসুদ রানা প্রধান এবং পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম।
প্রধান বক্তার বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা কৃষকদলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জয়পুরহাট জেলা কৃষকদলের সদস্য সচিব মুনজুরে মওলা পলাশ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মন্ডল হেলাল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, পৌর কৃষকদলের আহ্বায়ক ফরহাদ হোসেন মিলন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব সানোয়ার হোসেন এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুর রহমান রাব্বি।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর কৃষকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
daliykalerbangladesh