ঢাকা | বঙ্গাব্দ

কুমিল্লাকে কুমিল্লা নামেই বিভাগ ঘোষণার দাবি সমাবেশে

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 25, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

কুমিল্লা প্রতিনিধি:

শনিবার বিকালে চৌদ্দগ্রাম এইচ. জে. পাইলট হাই স্কুল মাঠে চৌদ্দগ্রাম উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, কুমিল্লাকে কুমিল্লা নামেই বিভাগ ঘোষণা করা দেশের পঞ্চম বিভাগের অধিকার এবং কুমিল্লাবাসীর দীর্ঘদিনের দাবি।

সমাবেশে সভাপতিত্ব করেন কাজী এনাম ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. কাজী এনামুল হক, সঞ্চালনা করেন চিওড়া ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা মো. হোসেন নয়ন। বক্তারা বলেন, ১৯৮৯ সাল থেকে কুমিল্লাবাসী বিভাগ ঘোষণার জন্য আন্দোলন চালিয়ে আসছে। তবে কুচক্রী মহলের কারণে সেই সময় কুমিল্লা বিভাগের বাস্তবায়ন হয়নি।

বক্তারা আরও জানান, বর্তমানে অন্তর্বর্তী সরকারের সময়ও কুমিল্লাকে বিভাগ ঘোষণার চূড়ান্ত সিদ্ধান্ত হলেও কিছু কারণে তা এখনও কার্যকর করা হয়নি। তাই যত দ্রুত সম্ভব কুমিল্লা নামেই বিভাগ ঘোষণা করা জরুরি

সমাবেশে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ যেমন মো. আবু মুসা, মোশাররফ হোসেন, নূর মোহাম্মদ সুমন, আমান উল্লাহ আমান, মো. শাকিল, মো. আরাফাত, মো. আবুল হাশেম, মো. মেরাজ সহ আরও অনেকে।


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স