ঢাকা | বঙ্গাব্দ

শুক্র গ্রহের কক্ষপথের ভেতরে নতুন গ্রহাণু ‘২০২৫ এসসি৭৯’ আবিষ্কার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 25, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

প্রতিবেদক:

বিজ্ঞানীরা শুক্র গ্রহের কক্ষপথের ভেতরে একটি নতুন গ্রহাণু আবিষ্কার করেছেন। ‘২০২৫ এসসি৭৯’ নামে পরিচিত এই গ্রহাণুর ব্যাসপ্রায় ৭০০ মিটার। এটি সূর্যকে মাত্র ১২৮ দিনে একবার প্রদক্ষিণ করে এবং বর্তমানে শনাক্ত হওয়া দ্বিতীয় দ্রুতগতির গ্রহাণু হিসেবে পরিচিত। এছাড়া এটি দ্বিতীয় গ্রহাণু যা শুক্রের কক্ষপথের ভেতরে পাওয়া গেছে।

কার্নেগি ইনস্টিটিউশন ফর সায়েন্সের জ্যোতির্বিজ্ঞানী স্কট এস. শেফার্ড প্রথম এই গ্রহাণুটি ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর চিলির ব্ল্যাঙ্কো ৪-মিটার টেলিস্কোপে স্থাপিত ডার্ক এনার্জি ক্যামেরা ব্যবহার করে দেখতে পান। পরে জেমিনি ও মাগেলান টেলিস্কোপে পর্যবেক্ষণ করে এর অস্তিত্ব নিশ্চিত করা হয়।

বিজ্ঞানীরা জানাচ্ছেন, ২০২৫ এসসি৭৯ বুধের কক্ষপথ অতিক্রম করে এবং সূর্যের কাছাকাছি অবস্থানের কারণে পৃথিবী থেকে বেশিরভাগ সময় আড়ালে থাকে। ভোর বা গোধূলি সময় ছাড়া এটি দেখা যায় না। এই ধরনের গ্রহাণুকে ‘টুইলাইট অ্যাস্টেরয়েড’ বলা হয়।

শেফার্ডের মতে, সবচেয়ে বিপজ্জনক গ্রহাণুগুলো শনাক্ত করা সবচেয়ে কঠিন। সৌরজগতের বেশিরভাগ গ্রহাণু দুটি নির্দিষ্ট অঞ্চলে অবস্থান করে, তবে মহাকর্ষীয় টানের কারণে কিছু গ্রহাণু সূর্যের কাছাকাছি চলে আসে।

বিজ্ঞানীরা ভবিষ্যতে এই গ্রহাণুর গঠন, সূর্যের তাপ সহ্য করার ক্ষমতা এবং উৎপত্তি বিষয়ে আরও গবেষণা করবেন। এর অবস্থান ও গতি বোঝা গেলে পৃথিবীকে সম্ভাব্য সংঘর্ষের ঝুঁকি থেকে রক্ষা করা সম্ভব এবং সৌরজগতের ইতিহাস সম্পর্কেও নতুন তথ্য জানা যাবে।


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স