ঢাকা | বঙ্গাব্দ

তথ্য অধিদপ্তরের ৪৫টি শূন্যপদের নিয়োগ কার্যক্রম বাতিল

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 28, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

নিজস্ব প্রতিবেদক:

তথ্য অধিদপ্তরের আটটি ক্যাটাগরির মোট ৪৫টি শূন্যপদে চলমান নিয়োগ কার্যক্রম বাতিল করা হয়েছে।

সোমবার তথ্য অধিদপ্তরের এক অফিস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগ কার্যক্রম যাচাই-বাছাই ও পুনর্মূল্যায়নের লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক আদেশে সাত সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশ এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পর উক্ত নিয়োগ কার্যক্রম বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়।

বাতিল হওয়া ৪৫টি শূন্যপদের মধ্যে রয়েছে— ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট ৯টি, ফটোগ্রাফার ৪টি, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ৫টি, ড্রাইভার ৩টি, ক্যাটালগার ১টি, স্টোর অ্যাসিস্ট্যান্ট ১টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৪টি এবং অফিস সহায়ক ১৮টি পদ।

তথ্য অধিদপ্তর জানায়, বিধি অনুযায়ী যাচাই-বাছাই সম্পন্ন করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স