ঢাকা | বঙ্গাব্দ

ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫–এ নতুন চরিত্রে অর্চিতা স্পর্শিয়া

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 15, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

কাজল আরেফিন অমি নির্মিত জনপ্রিয় কমেডি সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’–এর পঞ্চম সিজনে নতুন করে যুক্ত হয়েছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। বিষয়টি নিজেরাই নিশ্চিত করেছেন এই অভিনেত্রী।

স্পর্শিয়া বলেন, “কয়েক বছর ধরে সিরিয়াস জনরার কাজ বেশি করছি। তাই ভিন্ন কিছু—ফান-কমেডি বা কালারফুল কোনো কাজ করতে চাচ্ছিলাম, যাতে আরও বেশি দর্শকের সঙ্গে যুক্ত হতে পারি। ব্যাচেলর পয়েন্ট টিম থেকে যখন কল পেলাম, সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যাই। সিরিয়ালটি তো এখন একটি ব্র্যান্ড, দর্শকদের কাছেও খুবই জনপ্রিয়।”

নির্মাতা কাজল আরেফিন অমির সঙ্গে এটাই তার প্রথম কাজ জানিয়ে স্পর্শিয়া আরও বলেন, “তিনি একজন মেধাবী নির্মাতা। যে কোনো শিল্পীই ভালো পরিচালকের সঙ্গে কাজ করতে চান। আশা করছি আমাদের এই কোলাবোরেশন বেশ শক্তিশালী হবে। বাকিটা দর্শকই বলবেন।”

গল্পের প্রয়োজনে এই নতুন চরিত্র যুক্ত করা হয়েছে বলে জানান নির্মাতা অমি। তিনি বলেন, “ব্যাচেলর পয়েন্টে পুরুষ চরিত্র বেশি থাকে। নারী চরিত্র তুলনামূলক কম হলেও আগের সব সিজনের নারী চরিত্রগুলো দর্শকদের কাছে বেশ জনপ্রিয় হয়েছে। গল্পের প্রয়োজনেই সিজন–৫-এ আরও নতুন চরিত্র দরকার হয়েছে, তাই স্পর্শিয়াকে যুক্ত করেছি।”

এবারের সিজনে আরও অভিনয় করেছেন—মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, শামীমা নাজনীন, ইরফান মৃধা শিবলু পাভেল, আবদুল্লাহ রানা, মনিরা মিঠুসহ আরও অনেকে।

ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ–তে প্রচারের পাশাপাশি পরে চ্যানেল আই এবং বুম ফিল্মস–এর ইউটিউব চ্যানেলেও দেখা যাচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’।


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স