ঢাকা | বঙ্গাব্দ

ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন ফজলুর রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 3, 2025 ইং
কিশোরগঞ্জ -৪ আসনে ধানের শীষের প্রার্থী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমান। ফাইল ছবি ছবির ক্যাপশন: কিশোরগঞ্জ -৪ আসনে ধানের শীষের প্রার্থী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমান। ফাইল ছবি
ad728

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

 
এর আগে গত রোববার (৩০ নভেম্বর) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার আদালত অবমাননার অভিযোগে বিএনপি নেতা ফজলুর রহমানকে ৮ ডিসেম্বরের মধ্যে হাজির হয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেন।
 
এ সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, ‘এ ট্রাইব্যুনাল মানি না- এমন বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার সামিল।’ বিএনপি নেতা ফজলুর রহমানের ওকালতির লাইসেন্স আছে কি না সে প্রশ্নও করেন তিনি।
উল্লেখ্য: গত ২৬ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।
 
অভিযোগে বলা হয়েছে, একটি টকশোতে ফজলুর রহমান বলেছেন- এই কোর্টের গঠনপ্রক্রিয়া বলে, এই কোর্টে বিচার হইতে পারে না। এই কোর্টে যারা বিচার করছেন, আমার ধারণা এদের মধ্যে ভেতরে একটা কথা আছে।

নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স