ঢাকা | বঙ্গাব্দ

জয়পুরহাটে র‍্যালি ও মানববন্ধনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 9, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
জয়পুরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শনিবার (৯ আগস্ট) দুপুরে শহরের প্রধান সড়কে র‌্যালি শেষে জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে মানববন্ধন করে আদিবাসী সদস্যরা।

এ সময় বাংলাদেশ আদিবাসক সংঘ, জাতীয় আদিবাসী পরিষদ, বাংলাদেশ মুন্ডা স্টুডেন্ট এসোসিয়েশনসহ কয়েকটি সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

মানববন্ধন কর্মসুচি চলাকালে বক্তব্য দেন বাংলাদেশ আদিবাসী সংঘের উপদেষ্টা বাচ্চু চন্দ্র মাহাতো, জাতীয় আদিবাসী পরিষদ জয়পুরহাট জেলা কমিটির সভাপতি রতন কুমার সিংহ, সাধারণ সম্পাদক স্বপন সিংহসহ অনেকেই।

বক্তারা আদিবাসীকে সমাজে আলাদা হিসাবে দেখা হয়। এতে আদিবাসীদের মান ক্ষুন্ন হয়। তাই আদিবাসী জনসাধারণকে সমাজের মুল ধারার সঙ্গে এক করার জন্য দাবি জানান।


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স