ঢাকা | বঙ্গাব্দ

সিরাজগঞ্জে অতিরিক্ত বিভাগীয় কমিশনারের পরিদর্শন

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 14, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

মোঃ জুবায়ের হোসাইন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিস পরিদর্শন করেছেন। এর অংশ হিসেবে বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে তিনি প্রথমে ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদে পৌঁছান।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি ও সুধীজনরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পুরো পরিবেশে এক উৎসবমুখরতা বিরাজ করে।

পরিদর্শনকালে তিনি ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম, জনসেবা কার্যক্রম, সেবা প্রদান প্রক্রিয়া এবং ভূমি অফিসের সেবার মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি সাধারণ মানুষের সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন এবং সরকারি সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, "সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।"

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন—
বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান, ভাঙ্গাবাড়ী ইউনিয়ন প্রশাসক ঈমান আলী, প্রবাস নিবন্ধন কর্মকর্তা আবু শাহিন মোল্লা, প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের ও মোঃ আবু ইলিয়াছ।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি শাখার সভাপতি কেরামত আলী তালুকদার, ইউপি সদস্য মোঃ নুরুল ইসলাম তুহিন, মোঃ নুরুন্নবী, মোঃ আবু সাঈদ, মোঃ আঃ বাতেন, মোঃ বাবলু প্রামানিক, মোঃ শাহআলম মন্ডল, মোছাঃ এলিনা খাতুন, মোছাঃ জেসমিন বেগম ও মোছাঃ নাসরিন হোসেন আকন্দ প্রমুখ।


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স