ঢাকা | বঙ্গাব্দ

রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 15, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় এলাকায় একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে ওই এলাকার একটি বাড়ি থেকে তাদের মরদেহ পাওয়া গেছে।

নিহতরা হলেন মিনারুল ইসলাম (৩০), স্ত্রী সাধিনা বেগম (২৮), ছেলে মাহিম (১৩), মেয়ে মিথিলা (১৮ মাস)। মাহিম খড়খড়ি উচ্চবিদয়ালয়ের অষ্টম শ্রেণিতে পড়াশোনা করতো।

জামাই আবদুল মালেক বলেন, মনিরুল ইসলাম কৃষিকাজ করেন। জানা মতে তার ঋণ রয়েছে। তারা মাটির ঘরে বসবাস করেন। তারা পরিবারে চারজন সদস্যই মারা গেছে। এর মধ্যে উত্তরের ঘরে মা ও মেয়ে। আর দক্ষিণের ঘরে ছেলে ও বাবা মিনারুল ফ্যানের সঙ্গে ঝুলে আছেন।

মতিহার থানা পুলিশের এএসআই কালাম পরভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তথ্য সুত্রেঃ প্রতিদিনের সংবাদ


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স