ঢাকা | বঙ্গাব্দ

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক আটক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 16, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

জুনাইদ কবির, ঠাকুরগাঁওঃঠাকুরগাঁওয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে দিপু রায় (২৮) নামে এক যুবককে আটক করেছে সদর থানা পুলিশ।

শুক্রবার (১৫ আগস্ট) সকালে পঞ্চগড় থেকে তাকে আটক করে ঠাকুরগাঁও সদর থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বিত একটি দল।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সরোয়ার আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক দিপু রায় সদর উপজেলার হরিনারায়নপুর দিঘীডাঙ্গী গ্রামের দিনেশ চন্দ্র রায়ের ছেলে। তিনি দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

পুলিশ জানায়, সম্প্রতি মেসেঞ্জারে মহানবী (সা.)-কে নিয়ে দিপু রায়ের করা একাধিক আপত্তিকর মন্তব্যের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করে তার গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

ওসি সরোয়ার আলম খান বলেন, মেসেঞ্জারে মহানবী (সা.)-কে নিয়ে একাধিক আপত্তিকর মন্তব্যের অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে তাকে পার্শ্ববর্তী পঞ্চগড় জেলা থেকে আটক করা হয়েছে। এর আগে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স