ঢাকা | বঙ্গাব্দ

দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 18, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728

কালের বাংলাদেশ প্রতিবেদক

দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সংলগ্ন সাতটি অঞ্চলে সোমবার দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের জন্য এই পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ অবস্থায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, এসব অঞ্চলে নদীপথে চলাচলরত নৌযানকে সাবধানে চলাচল করতে হবে এবং স্থানীয়ভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনায় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এর আগে সমুদ্রবন্দরগুলোর জন্যও তিন নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে।


নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স