ঢাকা | বঙ্গাব্দ

নতুন স্মার্টফোন ভি৬০, কী আছে এতে

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2025 ইং
ছবির ক্যাপশন:
ad728
বাংলাদেশে উন্মোচিত হলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভিভো ভি৬০ মডেল। এ মডেলের মাধ্যমে দেশে প্রথমবার ভিভোর ভি সিরিজে যুক্ত হয়েছে জাইস টেলিফটো লেন্স, যা স্মার্টফোন ফটোগ্রাফির অভিজ্ঞতাকে করেছে বিশেষায়িত।
জানা গেছে, ভি৬০ মডেলের প্রতিটি লেন্সে ধরে রেখেছে জাইস অপটিক্যাল স্ট্যান্ডার্ড। 
৫০ মেগাপিক্সেল জাইস সুপার টেলিফটো ক্যামেরা দূর থেকে বিয়ের মঞ্চ, কনসার্ট বা খেলার মাঠে প্রতিটি মুহূর্ত ক্যাপচার করতে পারদর্শী। রয়েছে নতুন ১০ গুণ টেলিফটো স্টেজ পোর্ট্রেট, যা দূর থেকে স্পটলাইটে থাকা বিষয়বস্তুর ডিটেইলস নিখুঁতভাবে ধারণ করে।
এতে রয়েছে টেলিফটো ওয়েডিং পোর্ট্রেট মোড, যা দিয়ে ৮৫ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত ক্লোজআপ পোর্ট্রেট শটে সব মুহূর্ত হয় পরিষ্কার। আর স্পেশাল ক্যান্ডিড সব মুহূর্তকে ক্যাপচার করে নিখুঁতভাবে। ল্যান্ডস্কেপ পোর্ট্রেট মোড পাহাড়ি দৃশ্য বা ব্যস্ত শহর ভ্রমণের ছবি ফুটিয়ে তোলে। রয়েছে ৫০ মেগাপিক্সেল জাইস ওআইএস মেইন ক্যামেরা, ৮ মেগাপিক্সেল জাইস আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেল জাইস গ্রুপ সেলফি ক্যামেরা।
পথের ভিড় বা ব্যস্ততায় স্ট্যাবল ভিডিও ও প্রতিটি প্রিয়জনকে এক ফ্রেমে নিশ্চিত করে। ক্যানভাসের রঙের তুলির মতো ছবিকে সাজায় ভিভোর এআই স্টুডিও। নতুন এআই ফোর সিজন মোডে গ্রীষ্ম, শীত, শরৎ বা বসন্তের আবহে ছবিকে সাজানো যায়। অন্যদিকে, এআই টুলস দিয়ে সহজে সম্পাদনা বা যে কোনো অবজেক্ট ইরেজ করা যায়।
জনপ্রিয় ওয়েডিং ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি প্রতিষ্ঠান ড্রিম ওয়েভারের প্রধান নির্বাহী কর্মকর্তা যোবায়ের হোসেইন শুভ বলেন, শুধু ফটোগ্রাফি কিট বা গিয়ারের ওপর নয়; ওয়েডিং ফটোগ্রাফি নির্ভর করে গ্রাহকের ভরসার ওপর। ভি৬০ মডেল দিয়ে শুট করেও সেই ভরসা ধরে রাখা সম্ভব। মডেলটি জয় করেছে সেই আস্থার জায়গা, যা দিয়ে প্রতিটি মুহূর্তকে সুন্দর, সত্যি ও চিরন্তনভাবে ধারণ করা সম্ভব।
আনজারার ব্যবস্থাপনা পরিচালক ও ডিজাইনার নওরীন ইরা বলেন, আনজারা সব সময় ফ্যাশনকে উচ্চমানের সৌন্দর্য ও ব্যক্তিত্বের সঙ্গে উপস্থাপন করে। নতুন আসা ভি৬০ মডেল তারই বহিঃপ্রকাশ। মডেলের প্রতিটি রং ট্র্যাডিশন ও মডার্নিটি মিলিয়ে শৈল্পিক সমন্বয় তৈরি করেছে। মডেলের মিনিমালিস্টিক ডিজাইন আর এর বেরি পার্পল রং ক্রিয়েটিভ কাজে দারুণ অনুপ্রেরণা দেয়।

নিউজটি আপডেট করেছেন : daliykalerbangladesh

কমেন্ট বক্স